1. info.newsnest@gmail.com : parvej :
June 11, 2026, 12:56 am

অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদকে ২য়: কুমিল্লা জেলা পুলিশের বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : Wednesday, May 13, 2026
  • 125

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। ২০২৫ সালের উদ্ধার অভিযান মূল্যায়নে ‘ক’ গ্রুপে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৃতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করেছে জেলাটি।

ভারতের সাথে ১২৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ১৮টি থানা নিয়ে গঠিত কুমিল্লা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং রুট। তবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এর নেতৃত্বে পরিচালিত জিরো টলারেন্স নীতির কারণে এই যুগান্তকারী সাফল্য এসেছে।
এরই স্বীকৃতিস্বরূপ গতকাল মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ অনুষ্ঠানে আইজিপি  মো. আলী হোসেন ফকির’র  কাছ থেকে জেলা পুলিশের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার।
পুরস্কার গ্রহণের পর সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন: “এই গৌরবময় অর্জন কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্যের ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফসল। মাদকমুক্ত সমাজ গড়া ও মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই জিরো টলারেন্স অভিযান আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

প্রকাশের সময় : Wednesday, 13 May, 2026      ১২৫ বার পঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
তথ্য প্রযুক্তির সহায়তায় NewsNest